PRESSX · BREAKING NEWS 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
সরাসরি
PressX — Breaking News 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
প্রযুক্তিপ্রতিবেদন

আইফোনের জন্য বন্ধুর গ*/লা কে*/টে হ*//ত্যা, লাখাইয়ে ডোবা থেকে তারেকের লা*/*শ উদ্ধার -

সৈয়দ নাহমিন·মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬·১১:৫৩ PM·পড়তে 5 মিনিট
আইফোনের জন্য বন্ধুর গ*/লা কে*/টে  হ*//ত্যা,  লাখাইয়ে ডোবা থেকে তারেকের লা*/*শ উদ্ধার -

প্রতিনিধি : হবিগঞ্জ

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে আইফোন ১১-এর লোভে তারেক মিয়া (২২) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বন্ধু সাহেলের বিরুদ্ধে। হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে একটি ডোবায় ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে তারেকের গলিত মরদেহ উদ্ধার করে লাখাই ও নবীগঞ্জ থানা-পুলিশ।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

নিহত তারেক মিয়া নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মারফত উল্লাহর ছেলে। অভিযুক্ত সাহেল একই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাজমিস্ত্রির কাজ করতে তারেক ও সাহেল লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে সুরের রহমানের বাড়িতে যান। সেখানে কাজ করার সময় তারেকের ব্যবহৃত আইফোন ১১-এর প্রতি সাহেলের লোভ জন্মায় বলে অভিযোগ রয়েছে। এর জেরে ২২ অক্টোবর রাতে তারেককে কৌশলে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ পাশের একটি ডোবায় ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত সাহেল।

এদিকে তারেক বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের সদস্যরা নবীগঞ্জ থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় সাহেলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

পুলিশের জিজ্ঞাসাবাদে সাহেল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে লাখাই ও নবীগঞ্জ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফুলবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে তারেকের মরদেহ উদ্ধার করে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন
ইমেইল
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন

আরও শিরোনাম

  1. প্রযুক্তি

    এআইয়ের ব্যবহার নিয়ে মুসলিম বিশ্বকে সতর্ক করলেন মসজিদুল হারামের ইমাম

    ২:০০ PM · পড়তে 5 মিনিট

  2. Pressx ষ্টুডিও

    আজকের ১০ সংবাদ শিরোনাম বুলেটিন সিলেট সহ সারাদেশ।

    ২:৪১ PM · পড়তে 5 মিনিট

  3. রাজনীতি

    রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া

    ১২:৫৬ PM · পড়তে 5 মিনিট

  4. রাজনীতি

    ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী

    ১২:০৩ PM · পড়তে 5 মিনিট

বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
PRESSX

সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ — প্রতিদিন।

প্রয়োজনীয় লিংক

আমাদের সম্পর্কেযোগাযোগগোপনীয়তাসংশোধনRSSনিউজরুম লগইন

আমাদের অনুসরণ করুন

© 2026 PressX সংবাদকক্ষ। সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ
আজকের ১০ সংবাদ শিরোনাম বুলেটিন সিলেট সহ সারাদেশ। রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীআজকের ১০ সংবাদ শিরোনাম বুলেটিন সিলেট সহ সারাদেশ। রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরী