PRESSX · BREAKING NEWS 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
সরাসরি
PressX — Breaking News 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
রাজনীতিপ্রতিবেদন

‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরী

Reporter PressX·শনিবার, ৭ নভেম্বর, ২০২৬·১১:৫৩ AM·পড়তে 5 মিনিট
‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরী

বিশেষ প্রতিনিধি সৈয়দ নাহমিন >>> জামাতে ইসলামীর ধর্মীয় আদর্শের সমালোচনা করে ‘ইসলাম আমাদের ইসলাম নয়’ মন্তব্য করেছেন হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সাহাবায়ে কেরামের অনুসৃত পথকে সিরাতুল মুস্তাকিম উল্লেখ করে জামায়াতে ইসলামী ও মওদূদীবাদের চিন্তাধারার সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

‘জামায়াতে ইসলামীর দ্বীন আমাদের দ্বীন নয়, জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়’—এমন মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার ১০৪তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে আল্লামা বাবুনগরী বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী মুসলিম উম্মাহর মধ্যে বিভিন্ন ভ্রান্ত ফিরকার আবির্ভাব ঘটেছে। তাঁর মতে, সাহাবায়ে কেরামের অনুসৃত পথই সিরাতুল মুস্তাকিম এবং কোরআন-হাদিসের আলোকে এই পথই নাজাতের মাধ্যম।

সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে অস্বীকার করার মানসিকতার সমালোচনা করে তিনি বলেন, ইসলামের মৌলিক বিধান ও আমলগুলো মুসলিম উম্মাহ সাহাবিদের মাধ্যমেই পেয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজসহ দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাঁদের মাধ্যমেই পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছেছে। তাই সাহাবিদের গ্রহণযোগ্যতা অস্বীকার করলে দ্বীনের ধারাবাহিকতাই প্রশ্নের মুখে পড়ে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আ'লা মওদূদীর চিন্তাধারার সমালোচনা করে হেফাজত আমির বলেন, মওদূদী সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে স্বীকার করেননি। তাঁর মতে, এ অবস্থান ইসলামের মূল আকিদার সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও ধর্মীয় আদর্শের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের মৌলিক পার্থক্য রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ ফজর শুরু হওয়া দুই দিনব্যাপী এ দ্বীনি মহাসম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ ও দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা।

বাবুনগরীর এ বক্তব্যের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর ধর্মীয় দর্শন, মওদূদীর চিন্তাধারা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাগত অবস্থান নিয়ে দুই ধারার মতপার্থক্য আবারও আলোচনায় এসেছে।

শেয়ার করুন
ইমেইল
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন

আরও শিরোনাম

  1. রাজনীতি

    ইসলামবিদ্বেষী প্রচারণাকে পরাজিত করে ইতিহাস গড়লেন আবদুল আল-সাইয়েদ, যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর।

    ১২:৩১ PM · পড়তে 5 মিনিট

  2. রাজনীতি

    জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে: জাহেদ উর রহমান

    ৬:১৪ PM · পড়তে 5 মিনিট

  3. শিক্ষা

    অবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক

    ১১:৫১ AM · পড়তে 5 মিনিট

  4. স্বাস্থ্য

    সন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিও

    ১০:১২ AM · পড়তে 5 মিনিট

বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
PRESSX

সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ — প্রতিদিন।

প্রয়োজনীয় লিংক

আমাদের সম্পর্কেযোগাযোগগোপনীয়তাসংশোধনRSSনিউজরুম লগইন

আমাদের অনুসরণ করুন

© 2026 PressX সংবাদকক্ষ। সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ
‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীঅবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষকসন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিওজানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীঅবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষকসন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিওজানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ