দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর, জামায়াতের দুই নেতার রোকন পদ বাতিল

কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে দুই সাবেক নেতার রোকন পদ বাতিল করেছে জামায়াত।
কুমিল্লায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, জামায়াতের দুই নেতার রোকন পদ বাতিল কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দলটির দুই সাবেক শীর্ষ নেতার সদস্যপদ (রোকনিয়াত) বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সাংগঠনিক তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সাবেক মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।
জানা যায়, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িসহ কার্যালয়ে ভাঙচুর করা হয়।
এ ঘটনার পর জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহানকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
ঘটনার দুই দিন পর, ১৬ অক্টোবর কেন্দ্রীয় নির্দেশনায় কুমিল্লা মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় তত্ত্বাবধানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তী সময়ে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২৬ অক্টোবর আমিরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় দুই নেতার রোকনিয়াত বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, একই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে এর আগে ১৫ অক্টোবর এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।
সূত্র: দৈনিক ইত্তেফাক
Tags: জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জামায়াত জামায়াতের দুই নেতা রোকনিয়াত বাতিল কাজী দ্বীন মোহাম্মদ এমদাদুল হক মামুন জামায়াত কার্যালয়ে সংঘর্ষ ককটেল বিস্ফোরণ কুমিল্লার খবর রাজনৈতিক সংবাদ বাংলাদেশ রাজনীতি ডা. শফিকুর রহমান মাওলানা আবদুল হালিম Jamaat-e-Islami Cumilla News Bangladesh politics




