PRESSX · BREAKING NEWS 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
সরাসরি
PressX — Breaking News 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
প্রযুক্তিপ্রতিবেদন

এআইয়ের যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা জরুরি

Reporter PressX·মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬·১:০৪ AM·পড়তে 5 মিনিট
এআইয়ের যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা জরুরি

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে বদলে যাচ্ছে চাকরির ধরন ও প্রয়োজনীয় দক্ষতা। এআইয়ের যুগে দীর্ঘ মেয়াদে ক্যারিয়ারে এগিয়ে থাকতে কর্মজীবনের শুরু থেকেই দুটি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন আইবিএমের প্রধান ট্যালেন্ট, লিডারশিপ ও কালচার কর্মকর্তা অপর্ণা নায়ার। দক্ষতা দুটি হলো—সমালোচনামূলক চিন্তাভাবনা এবং অনিশ্চিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা।

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে বদলে যাচ্ছে চাকরির ধরন ও প্রয়োজনীয় দক্ষতা। এআইয়ের যুগে দীর্ঘ মেয়াদে ক্যারিয়ারে এগিয়ে থাকতে কর্মজীবনের শুরু থেকেই দুটি দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন আইবিএমের প্রধান ট্যালেন্ট, লিডারশিপ ও কালচার কর্মকর্তা অপর্ণা নায়ার। দক্ষতা দুটি হলো—সমালোচনামূলক চিন্তাভাবনা এবং অনিশ্চিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা।

সম্প্রতি সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অপর্ণা নায়ার বলেন, কর্মজীবনের শুরু থেকেই কর্মীদের নিজস্ব বিশ্লেষণী ক্ষমতা ও বিচার-বিবেচনার দক্ষতা বাড়াতে হবে। প্রযুক্তির অগ্রগতিতে অনেক কাজের ধরন ও দক্ষতার চাহিদা বদলে গেলেও মানুষের নিজস্ব চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা গুরুত্বপূর্ণ থাকবে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

আইবিএমের এক জরিপেও এ দুটি দক্ষতার গুরুত্ব উঠে এসেছে। বিশ্বের ১ হাজার ৫০০ জন প্রধান মানবসম্পদ কর্মকর্তা এবং ৮ হাজার ৮০০ কর্মীর মতামত নিয়ে করা জরিপটি গত সেপ্টেম্বরে প্রকাশিত হয়।

জরিপে দেখা যায়, ৫৭ শতাংশ মানবসম্পদ কর্মকর্তা এআইয়ের যুগে সমালোচনামূলক চিন্তাভাবনাকে গুরুত্বপূর্ণ মনে করেন। একই মত দিয়েছেন ৪৯ শতাংশ কর্মী। অন্যদিকে, ৪৮ শতাংশ মানবসম্পদ কর্মকর্তা অনিশ্চয়তা ও অস্পষ্টতার মধ্যে বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তবে কর্মীদের মধ্যে মাত্র ২৯ শতাংশ এ দক্ষতার গুরুত্ব উপলব্ধি করেন।

জরিপের ফল বলছে, নিয়োগদাতারা এখন শুধু প্রযুক্তি ব্যবহারের দক্ষতা নয়, তথ্য বিশ্লেষণ, পরিস্থিতি মূল্যায়ন এবং যুক্তিসংগত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকেও গুরুত্ব দিচ্ছেন।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

এআই কাজ সহজ ও দ্রুত করতে পারলেও এর ওপর অতিরিক্ত নির্ভরতা কর্মীদের নিজস্ব দক্ষতা বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে। আইবিএমের জরিপে এআইয়ের কারণে নিজেদের কিছু দক্ষতা কমে যাওয়ার বিষয়ে উদ্বিগ্ন কর্মীদের প্রায় চারজনের মধ্যে তিনজন এমন আশঙ্কার কথা জানিয়েছেন। তাঁদের উদ্বেগের অন্যতম বিষয় সমালোচনামূলক চিন্তাভাবনা। অন্যদিকে, ৫৭ শতাংশ নির্বাহী কর্মক্ষেত্রে সফল হওয়ার জন্য এ দক্ষতাকে গুরুত্বপূর্ণ মনে করেন।

একই ধরনের সতর্কতা দিয়েছেন জ্যাপিয়ারের ট্যালেন্ট অ্যাকুইজিশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক বনি দিলবার। তাঁর মতে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরোপুরি এআইয়ের ওপর নির্ভর করা উচিত নয়। এতে কর্মীদের নিজস্ব জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা ও মৌলিক দক্ষতা গড়ে তোলার সুযোগ সীমিত হয়ে যেতে পারে।

নিয়োগদাতাদের কাছে নিজের বিশ্লেষণী ক্ষমতা ও বিচার-বিবেচনার দক্ষতা তুলে ধরতে চাকরিপ্রার্থীরা লিংকডইনে নিজেদের পেশা বা সংশ্লিষ্ট শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করতে পারেন। এতে কোনো বিষয় মূল্যায়ন, যুক্তি দিয়ে মতামত উপস্থাপন এবং তথ্যের যথার্থতা যাচাই করার সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি হয়।

অপর্ণা নায়ারের মতে, সময়ের সঙ্গে প্রযুক্তিগত দক্ষতার চাহিদা পরিবর্তিত হতে পারে। তবে তথ্যের মান যাচাই, যুক্তিনির্ভর বিশ্লেষণ ও সমালোচনামূলক চিন্তাভাবনার গুরুত্ব দীর্ঘ মেয়াদে বজায় থাকবে।

তাই কর্মজীবনের শুরু থেকেই নতুন কিছু শেখা, নিজের জ্ঞান নিয়মিত হালনাগাদ করা এবং প্রযুক্তির পাশাপাশি নিজস্ব বিচার-বিশ্লেষণের ক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। এআইকে নিজের চিন্তাশক্তির বিকল্প হিসেবে ব্যবহার না করে দক্ষতা বাড়ানোর সহায়ক হিসেবে কাজে লাগানোই হতে পারে ভবিষ্যৎ ক্যারিয়ারে এগিয়ে থাকার কার্যকর উপায়।

শেয়ার করুন
ইমেইল
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন

আরও শিরোনাম

  1. প্রযুক্তি

    এআইয়ের ব্যবহার নিয়ে মুসলিম বিশ্বকে সতর্ক করলেন মসজিদুল হারামের ইমাম

    ২:০০ PM · পড়তে 5 মিনিট

  2. Pressx ষ্টুডিও

    আজকের ১০ সংবাদ শিরোনাম বুলেটিন সিলেট সহ সারাদেশ।

    ২:৪১ PM · পড়তে 5 মিনিট

  3. রাজনীতি

    রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া

    ১২:৫৬ PM · পড়তে 5 মিনিট

  4. রাজনীতি

    ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী

    ১২:০৩ PM · পড়তে 5 মিনিট

বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
PRESSX

সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ — প্রতিদিন।

প্রয়োজনীয় লিংক

আমাদের সম্পর্কেযোগাযোগগোপনীয়তাসংশোধনRSSনিউজরুম লগইন

আমাদের অনুসরণ করুন

© 2026 PressX সংবাদকক্ষ। সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ
আজকের ১০ সংবাদ শিরোনাম বুলেটিন সিলেট সহ সারাদেশ। রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীআজকের ১০ সংবাদ শিরোনাম বুলেটিন সিলেট সহ সারাদেশ। রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরী