PRESSX · BREAKING NEWS 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
সরাসরি
PressX — Breaking News 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
রাজনীতিপ্রতিবেদন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীনের জয়।

PressX ডেস্ক·বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬·১১:৪৬ PM·পড়তে 5 মিনিট
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীনের জয়।

PressX প্রতিনিধির ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীনের জয়

প্রেসএক্স নিউজ | রাজনৈতিক সংবাদ

বিজ্ঞাপনবিজ্ঞাপন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল জানা যায়। ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁওয়ের জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের চেয়ে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোট বেশি পেয়েছেন।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

এ নির্বাচনে অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট। অন্যদিকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের তিনটি উপজেলার ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরবর্তীতে শূন্য আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়।

বেসরকারি ফলাফলে মির্জা ফয়সল আমীনের এ বিজয়ের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করলেন।

প্রেসএক্স নিউজ — সত্যের পক্ষে, মানুষের পাশে।

শেয়ার করুন
ইমেইল
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন

আরও শিরোনাম

  1. রাজনীতি

    রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া

    ১২:৫৬ PM · পড়তে 5 মিনিট

  2. রাজনীতি

    ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী

    ১২:০৩ PM · পড়তে 5 মিনিট

  3. রাজনীতি

    ‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরী

    ১১:৫৩ AM · পড়তে 5 মিনিট

  4. রাজনীতি

    ইসলামবিদ্বেষী প্রচারণাকে পরাজিত করে ইতিহাস গড়লেন আবদুল আল-সাইয়েদ, যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর।

    ১২:৩১ PM · পড়তে 5 মিনিট

বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
PRESSX

সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ — প্রতিদিন।

প্রয়োজনীয় লিংক

আমাদের সম্পর্কেযোগাযোগগোপনীয়তাসংশোধনRSSনিউজরুম লগইন

আমাদের অনুসরণ করুন

© 2026 PressX সংবাদকক্ষ। সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ
আজকের ১০ সংবাদ শিরোনাম বুলেটিন সিলেট সহ সারাদেশ। রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীআজকের ১০ সংবাদ শিরোনাম বুলেটিন সিলেট সহ সারাদেশ। রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরী