PRESSX · BREAKING NEWS 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
সরাসরি
PressX — Breaking News 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
বিশ্বপ্রতিবেদন

বাংলাদেশ সফরে আসছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফতী মুহাম্মদ তাকি উসমানী

Reporter PressX·সোমবার, ২ নভেম্বর, ২০২৬·১২:৫৮ PM·পড়তে 5 মিনিট
বাংলাদেশ সফরে আসছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফতী মুহাম্মদ তাকি উসমানী

প্রতিবেদক- সৈয়দ নাহমিন

বাংলাদেশ সফরে আসছেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি মুফতী মুহাম্মদ তাকি উসমানী। আগামী ২২ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন। সফর শেষে ২৮ নভেম্বর তার পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে।

রোববার (১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও শাইখুল হাদিস মুফতী মিজানুর রহমান সাঈদ।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

তিনি জানান, আগামী ২২ নভেম্বর রোববার বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ১৫ সালা দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতী মুহাম্মদ তাকি উসমানী। এ সম্মেলন ছাড়াও সফরকালে আরও কয়েকটি সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের এ সম্মেলনে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরীরও উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি খাইরুল মাদারিস মুলতানের মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মুফতী মুহাম্মদ তাকি উসমানী পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি রয়েছে। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতিও।

শেয়ার করুন
ইমেইল
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন

আরও শিরোনাম

  1. Pressx ষ্টুডিও

    আজকের ১০ সংবাদ শিরোনাম বুলেটিন সিলেট সহ সারাদেশ।

    ২:৪১ PM · পড়তে 5 মিনিট

  2. রাজনীতি

    রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া

    ১২:৫৬ PM · পড়তে 5 মিনিট

  3. রাজনীতি

    ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী

    ১২:০৩ PM · পড়তে 5 মিনিট

  4. রাজনীতি

    ‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরী

    ১১:৫৩ AM · পড়তে 5 মিনিট

বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
PRESSX

সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ — প্রতিদিন।

প্রয়োজনীয় লিংক

আমাদের সম্পর্কেযোগাযোগগোপনীয়তাসংশোধনRSSনিউজরুম লগইন

আমাদের অনুসরণ করুন

© 2026 PressX সংবাদকক্ষ। সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ
আজকের ১০ সংবাদ শিরোনাম বুলেটিন সিলেট সহ সারাদেশ। রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীআজকের ১০ সংবাদ শিরোনাম বুলেটিন সিলেট সহ সারাদেশ। রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরী