PRESSX · BREAKING NEWS 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
সরাসরি
PressX — Breaking News 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
সংস্কৃতিপ্রতিবেদন

মেধা, সততা ও ইনসাফে গড়ি বাংলাদেশ বাহুবলে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের মাঝে ছাত্রশিবিরের উপহার বিতরণ

PressX ডেস্ক·শনিবার, ৩ অক্টোবর, ২০২৬·১১:০৮ PM·পড়তে 5 মিনিট
মেধা, সততা ও ইনসাফে গড়ি বাংলাদেশ বাহুবলে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের মাঝে ছাত্রশিবিরের উপহার বিতরণ

মেধা, সততা ও ইনসাফে গড়ি বাংলাদেশ বাহুবলে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের মাঝে ছাত্রশিবিরের উপহার বিতরণ

মেধা, সততা ও ইনসাফে গড়ি বাংলাদেশ—বাহুবলে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের মাঝে ছাত্রশিবিরের উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ: “মেধা, সততা ও ইনসাফে গড়ি বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে হবিগঞ্জের বাহুবলে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাহুবল উপজেলা শাখা।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

শনিবার সকালে উপজেলার মৌচাক এলাকার আলভী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়জুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন হাব্বিবুল্লাহ ওসামা ও সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক জনাব শরীফ মাহমুদ।

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, “শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই একজন শিক্ষার্থী সফল হয় না; ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানুষের প্রতি দায়িত্ববোধ অর্জন করতে হবে। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের চরিত্রবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অন্যায়, দুর্নীতি ও অসততার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

বিজ্ঞাপনবিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের হবিগঞ্জ জেলা সভাপতি লায়েক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সিরাজুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাফেজ মিজানুর রহমান, হবিগঞ্জ জেলা শাখার অফিস সম্পাদক জামিল হোসাইন রাজু, শিক্ষা সম্পাদক শেখ মোহাম্মদ তাসিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক বাহুবল উপজেলা সভাপতি তোফায়েল আহমদ এবং শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসা শিবিরের সাবেক সভাপতি হাফেজ জসীমউদ্দীন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন
ইমেইল
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন

আরও শিরোনাম

  1. Pressx ষ্টুডিও

    আজকের ১০ সংবাদ শিরোনাম বুলেটিন সিলেট সহ সারাদেশ।

    ২:৪১ PM · পড়তে 5 মিনিট

  2. রাজনীতি

    রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া

    ১২:৫৬ PM · পড়তে 5 মিনিট

  3. রাজনীতি

    ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী

    ১২:০৩ PM · পড়তে 5 মিনিট

  4. রাজনীতি

    ‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরী

    ১১:৫৩ AM · পড়তে 5 মিনিট

বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
PRESSX

সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ — প্রতিদিন।

প্রয়োজনীয় লিংক

আমাদের সম্পর্কেযোগাযোগগোপনীয়তাসংশোধনRSSনিউজরুম লগইন

আমাদের অনুসরণ করুন

© 2026 PressX সংবাদকক্ষ। সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ
আজকের ১০ সংবাদ শিরোনাম বুলেটিন সিলেট সহ সারাদেশ। রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীআজকের ১০ সংবাদ শিরোনাম বুলেটিন সিলেট সহ সারাদেশ। রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরী