PRESSX · BREAKING NEWS 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
সরাসরি
PressX — Breaking News 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
স্বাস্থ্যপ্রতিবেদন

হবিগঞ্জে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

PressX ডেস্ক·মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬·১২:০২ AM·পড়তে 5 মিনিট
হবিগঞ্জে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

হবিগঞ্জে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

***হবিগঞ্জ শহরের রাজনগরে জান্নাতুল মাওয়া কওমী মাদ্রাসায় দি রোজেস স্কুলের ছাত্রকে ধর্মীয় শিক্ষা দেয়ার কথা বলে বলাৎকারের অভিযোগ উঠেছে মাওলানা সাদেকুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাল দিতে পুলিশের হিমশিম পোহাতে হয়। রবিবার রাত ১০টার দিকে মাদ্রাসা থেকে স্থানীয়দের সহায়তায় মাওলানা সাদেককে পুলিশ আটক করে। সে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাব্বানী মিয়ার পুত্র। ওই ছাত্র দি রোজেস স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। গত ২৩ সেপ্টেম্বর রাতে ওই ছাত্রকে ধর্মীয় শিক্ষা দেয়ার কথা বলে কৌশলে মাদ্রাসায় নিয়ে যান সাদেকুর। রাতের বেলা তাকে বলাৎকার করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন। যদি বলে তাকে জ্বীনে মেরে ফেলবে বলে ভয় দেখানো হয়। ওই ছাত্র তার মেসে এসে এক সাংবাদিককে বিষয়টি জানায়। পরে সকলে মিলে ওই শিক্ষককে মাদ্রাসা থেকে আটক করে। মাদ্রাসা পরিচালনা করেন নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী বলে জানা গেছে। এদিকে মাওলানা সাদেকুরকে থানায় নিয়ে আসলে ওই মাদ্রাসার শিক্ষকরা থানায় ছুটে আসেন এবং এক পর্যায়ে উত্তেজিত জনতার সাথে তাদের বাকবিতন্ডা হয়। পরে ওসির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ওসি জাহিদুল হক জানান, এ ঘটনায় ছেলের পিতা বানিয়াচং উপজেলার সাঙ্গর গ্রামের আব্দুর রউফ বাদী হয়ে মামলা করেছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে ওই শিক্ষককে সোমবার আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন
ইমেইল
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন

আরও শিরোনাম

  1. স্বাস্থ্য

    সন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিও

    ১০:১২ AM · পড়তে 5 মিনিট

  2. Pressx ষ্টুডিও

    আজকের ১০ সংবাদ শিরোনাম বুলেটিন সিলেট সহ সারাদেশ।

    ২:৪১ PM · পড়তে 5 মিনিট

  3. রাজনীতি

    রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া

    ১২:৫৬ PM · পড়তে 5 মিনিট

  4. রাজনীতি

    ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী

    ১২:০৩ PM · পড়তে 5 মিনিট

বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
PRESSX

সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ — প্রতিদিন।

প্রয়োজনীয় লিংক

আমাদের সম্পর্কেযোগাযোগগোপনীয়তাসংশোধনRSSনিউজরুম লগইন

আমাদের অনুসরণ করুন

© 2026 PressX সংবাদকক্ষ। সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ
আজকের ১০ সংবাদ শিরোনাম বুলেটিন সিলেট সহ সারাদেশ। রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীআজকের ১০ সংবাদ শিরোনাম বুলেটিন সিলেট সহ সারাদেশ। রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরী