শিক্ষাপ্রতিবেদন
আলিম পরীক্ষার ফলাফলে নবীগঞ্জের দারুল হিকমাহ্ এর চমক, ৭ জনের ঘরে A+..!.!.!
PressX ডেস্ক·শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬·১:৩৮ PM·পড়তে 5 মিনিট

প্রতিবেদক : মাহফুজুর রহমান।
ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ (A+) অর্জন করেছে ৭ জন শিক্ষার্থী। এছাড়া A গ্রেডে ১৮ জন, A- গ্রেডে ৯ জন, B গ্রেডে ৬ জন এবং C গ্রেডে ২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, ১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এই ফলাফল শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রমের একটি ইতিবাচক প্রতিফলন। বিশেষ করে ৭ জন শিক্ষার্থীর A+ অর্জন প্রতিষ্ঠানটির সাফল্যকে আরও উজ্জ্বল করেছে।
দারুল হিকমাহর এমন কৃতিত্বপূর্ণ ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও ধারাবাহিক সাফল্যের পথে দারুল হিকমাহর এই অর্জন নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
PRESSX NEWS | Team PressX
শেয়ার করুন




