PRESSX · BREAKING NEWS 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
সরাসরি
PressX — Breaking News 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
রাজনীতিপ্রতিবেদন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে: জাহেদ উর রহমান

Reporter PressX·মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬·৬:১৪ PM·পড়তে 5 মিনিট
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে: জাহেদ উর রহমান

গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের দীর্ঘমেয়াদী কল্যাণের কথা মাথায় রেখে করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘জ্বালানি, বিশেষ করে রান্নার গ্যাস এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপরে কতটা চাপ পড়ে, এটা সরকার তো বোঝে, বুঝতেই হবে। তারপরও সরকার কাজটা করল। প্রশ্ন উঠেছে, আমরা জনগণের কল্যাণের কথা বলি, তারপরও আমরা এটা কেন করছি? আমি যদি এভাবে বলি, এই মূল্যবৃদ্ধিও দীর্ঘমেয়াদী কল্যাণের কথা মাথায় রেখে।’

এর ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘এটার মূল্য কমানোর জন্য সরকারকে এখন সাবসিডি দিতে হতে পারে। যেমন আমরা প্রায় অনেকে ইন্ডিয়ার জ্বালানি খাতে, বিশেষ করে রান্নার গ্যাসের খাতে সাবসিডি আছে, অনেকে জানি না। কিন্তু আমরা দাম তুলনা করি যে, ওখানে দাম কম। সরকার সাবসিডি দিতে পারে, এটি দিয়ে দামটাকে নাগালের মধ্যে রাখতে পারে, এটা একটা অপশন আছে।’

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘যে জিনিসগুলো আমরা ইম্পোর্ট করি, সেগুলোর আর দেশের যেকোনো জিনিসের সাবসিডি কিন্তু একই রকম না। দেশে চাল উৎপাদিত হলো, আমি বিনা পয়সায় চাল দিয়ে দিলাম, এটা এক জিনিস। আর বিদেশ থেকে ইম্পোর্ট করা জিনিসের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ওটার জন্য আমাকে বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়, আমার রিজার্ভের ওপরে চাপ তৈরি হয়।’

তিনি বলেন, ‘এখন আমরা ভর্তুকি আসলে কতটা দিতে পারব? আমাদের এই অর্থবছরে যেটা চলছে, সেটা বিদ্যুৎ জ্বালানি খাতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার একটা পরিকল্পনা বাজেটে ছিল। কিন্তু আগেই জানিয়েছিলাম, ৪৮ হাজার কোটির অর্ধেক হচ্ছে ২৪ হাজার কোটি, আড়াই মাসে সাবসিডি দিয়ে দিতে হয়েছে। আমরা এখন এলপিজি, এলএনজি কিনছি, লাস্ট যেটা কিনলাম ৩০ ডলার পার ইউনিট।’

আরও খবর: শতভাগ ফেল ২৯৩ প্রতিষ্ঠানপ্রধানকে ডাকছে আন্তঃশিক্ষা বোর্ড

বিজ্ঞাপনবিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘২০২১ থেকে ২০২৪ পর্যন্ত অন্তর্বর্তী সরকার পর্যন্ত ১০ থেকে সর্বোচ্চ ১৪ ডলার ছিল, সর্বোচ্চ ১৪ ডলার ছিল পার ইউনিটের প্রাইস। আমাদের দ্বিগুণের বেশি প্রাইসে এলএনজি কিনতে হচ্ছে। এই যে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং এটা জনিত যে সংকট, এটা একটা গ্লোবাল সংকট।’

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘এখন বিপদ হয়েছে যেটা—বাংলাদেশের মতো একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির দেশে সরকারকে চুজ করতে হচ্ছে, কোথায় কতটুকু ছাড় দেবে, কতটুকু করবে। সরকার যদি অন্য ক্ষেত্রে আরও বেটার কিছু করতে পারে, এ ক্ষেত্রে হয়তো বিবেচনা করবে। ভর্তুকি দেওয়ার সামর্থ্য সরকারের ক্রমাগত কমছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সে কারণে বলছি যে, জনগণের স্বার্থে সরকার অকল্পনীয় পরিমাণ ভর্তুকি যদি দিতে থাকে, তাহলে আসলে ঋণ

শেয়ার করুন
ইমেইল
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন

আরও শিরোনাম

  1. রাজনীতি

    ‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরী

    ১১:৫৩ AM · পড়তে 5 মিনিট

  2. রাজনীতি

    ইসলামবিদ্বেষী প্রচারণাকে পরাজিত করে ইতিহাস গড়লেন আবদুল আল-সাইয়েদ, যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর।

    ১২:৩১ PM · পড়তে 5 মিনিট

  3. শিক্ষা

    অবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক

    ১১:৫১ AM · পড়তে 5 মিনিট

  4. স্বাস্থ্য

    সন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিও

    ১০:১২ AM · পড়তে 5 মিনিট

বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
PRESSX

সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ — প্রতিদিন।

প্রয়োজনীয় লিংক

আমাদের সম্পর্কেযোগাযোগগোপনীয়তাসংশোধনRSSনিউজরুম লগইন

আমাদের অনুসরণ করুন

© 2026 PressX সংবাদকক্ষ। সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ
‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীঅবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষকসন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিওজানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীঅবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষকসন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিওজানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ