PRESSX · BREAKING NEWS 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
সরাসরি
PressX — Breaking News 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
ধর্মীয়প্রতিবেদন

জানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ

Reporter PressX·শনিবার, ৭ নভেম্বর, ২০২৬·১২:১৭ AM·পড়তে 5 মিনিট
জানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ

বিশেষ প্রতিনিধি সৈয়দ নাহমিন>>>জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৭ সালের রমজান ৮ ফেব্রুয়ারী শুরু হতে পারে। আর ১০ মার্চ হতে পারে ঈদুল ফিতর। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর

জানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ বছর ঘুরে আবারও আসছে পবিত্র মাহে রমজান। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের রমজান মাস ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হতে পারে। একই পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে ওই রাতেই শুরু হবে প্রথম তারাবির নামাজ। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রোজা পালন শুরু হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা দেবে।

সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয় পবিত্র ঈদুল ফিতরের তারিখ। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ ঈদুল ফিতর হতে পারে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। মাসজুড়ে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।

২০২৭ সালের রমজানকে সামনে রেখে মুসলিম দেশগুলোতে মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসেবামূলক কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হবে। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব কেবল সম্ভাব্য তারিখ নির্দেশ করে। রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার ভিত্তিতেই দেবে।

শেয়ার করুন
ইমেইল
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন

আরও শিরোনাম

  1. রাজনীতি

    ‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরী

    ১১:৫৩ AM · পড়তে 5 মিনিট

  2. শিক্ষা

    অবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক

    ১১:৫১ AM · পড়তে 5 মিনিট

  3. স্বাস্থ্য

    সন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিও

    ১০:১২ AM · পড়তে 5 মিনিট

  4. প্রযুক্তি

    এআইয়ের ব্যবহার নিয়ে মুসলিম বিশ্বকে সতর্ক করলেন মসজিদুল হারামের ইমাম

    ২:০০ PM · পড়তে 5 মিনিট

বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
PRESSX

সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ — প্রতিদিন।

প্রয়োজনীয় লিংক

আমাদের সম্পর্কেযোগাযোগগোপনীয়তাসংশোধনRSSনিউজরুম লগইন

আমাদের অনুসরণ করুন

© 2026 PressX সংবাদকক্ষ। সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ
‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীঅবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষকসন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিওজানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীঅবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষকসন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিওজানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ