বক্তাপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে পাসের হার মাত্র ২২.০৩ শতাংশ, ৬০ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১৩ জন।

বক্তাপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে পাসের হার মাত্র ২২.০৩ শতাংশ, ৬০ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১৩ জন
বক্তাপুর প্রতিনিধি:
বানিয়াচং উপজেলা -
পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র উঠে এসেছে বক্তাপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানটিতে মোট ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ১৩ জন। সে হিসাবে পাসের হার দাঁড়িয়েছে ২২.০৩ শতাংশ।
প্রাপ্ত তথ্যানুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৪৭ জনই অকৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির ফলাফল নিয়ে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে আলোচনা তৈরি হয়েছে।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফল স্বাভাবিকভাবেই শিক্ষার মান, পাঠদান কার্যক্রম এবং শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
PRESSX NEWS | Team PressX




