বাহুবলে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে জবাই করে হত্যাচেষ্টার অভিযোগ, গলায় ১১ সেলাই

গুরুত্বপূর্ণ
বাহুবলে বড়গাঁও এ এক ছাত্রকে জবাই করে হত্যার চেষ্টা।
হবিগঞ্জের বাহুবলে এক ৬ ষ্ট শ্রেনীর ছাত্রকে পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে ভোরে জবাই করে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে সোমবার বাহুবল মডেল থানায় একটি লিখত অভিযোগ করা হয়েছে। জানা যায় বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামের কাজল মিয়ার পুত্র রিহান মিয়া রবিবার ভোরে মক্তবের যাওয়ার পথে পাশের বাড়ির আব্দুর রউফের পুত্র আল আমিন মিয়া (২৫) তার ভাই রুহুল আমিন (২৩) মিলে তাকে জবাই করে মারার চেষ্টা করলে তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। সাথে সাথে লোকজন রিহান মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার গলায় ১১ টি সেলাই দেয়া হয়েছে। সে দারাগাঁও ইসমাইল মুন্সী উচ্চ বিদ্যালয়ে ছাত্র বলে জানান উক্ত প্রতিষ্টানের প্রধান শিক্ষক সাইফুজ্জামান চৌধুরী। মানুষ এত নিষ্টুর কিভাবে হয় কিভাবে পারে এমন কান্ড করতে ওদের কঠিন বিচার চাই।




