সুনামগঞ্জে মাদক সেবন করে মাতলামির অভিযোগ, কৃষক দলের দুই নেতা আটক।

সুনামগঞ্জ প্রতিনিধি - আকলাকুর রহমান।
সুনামগঞ্জে মাদক সেবন করে মাতলামির অভিযোগ, কৃষক দলের দুই নেতা আটক
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন করে মাতলামি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলা কৃষক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির এবং উপজেলা কৃষক দলের নেতা আকবর আলী।
শনিবার (৩১ অক্টোবর) রাতে তাহিরপুর বাজারের নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় ওই দুই ব্যক্তি তাহিরপুর বাজারে মাতলামি ও অসংলগ্ন আচরণ করছিলেন। এতে বাজারে চলাচলকারী সাধারণ মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন এবং স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়। পরে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
স্থানীয়দের অভিযোগ, ওই দুই ব্যক্তি প্রায়ই মাদক সেবন করে বাজারে এসে এ ধরনের আচরণ করেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সেবন করে জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে অভিযোগের বিষয়ে আটক ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




