শিক্ষাপ্রতিবেদন
সিলেটে এইচএসসির পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,২০৪ জন
Reporter PressX·শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬·১২:৩৬ PM·পড়তে 5 মিনিট

সিলেটে এইচএসসির পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,২০৪ জন
১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
সিলেট: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই অকৃতকার্য হয়েছে। গত ১৩ বছরের মধ্যে এটাই সিলেট শিক্ষা বোর্ডের সর্বনিম্ন পাসের হার।
এবার সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী।
শনিবার সকালে সিলেট শিক্ষা বোর্ডের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস বেগম।
ফলাফলে পাসের হার কমে যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
সূত্র: সিলেট শিক্ষা বোর্ড
শেয়ার করুন




