PRESSX · BREAKING NEWS 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
সরাসরি
PressX — Breaking News 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
নিহতের খবরপ্রতিবেদন

গাছ থেকে পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু, শোকের ছায়া পরিবারে।

PressX ডেস্ক·রবিবার, ১ নভেম্বর, ২০২৬·১:৩৭ PM·পড়তে 5 মিনিট
গাছ থেকে পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু, শোকের ছায়া পরিবারে।

রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

লক্ষ্মীপুরের রামগঞ্জে জলপাই পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ রিফাত চৌধুরী (১৬) নামে দশম শ্রেণির এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে জলপাই খেতে গাছে ওঠে রিফাত। এ সময় অসাবধানতাবশত হাত ফসকে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।

নিহত রিফাত লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা চৌধুরী বাড়ির মৃত আফাজ উদ্দিনের একমাত্র ছেলে। দুর্ঘটনার পর স্বজনরা তাকে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোর ৪টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করে রিফাত।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

রিফাত আশারকোটা দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্বজনদের ভাষ্য অনুযায়ী, ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে বর্তমানে তার টেস্ট পরীক্ষা চলছিল।

অকালেই একটি সম্ভাবনাময় জীবনের অবসানে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার নিকটাত্মীয় মাস্টার জাকির হোসেন।

প্রতিবেদন: PRESSX NEWS

শেয়ার করুন
ইমেইল
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন

আরও শিরোনাম

  1. রাজনীতি

    ‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরী

    ১১:৫৩ AM · পড়তে 5 মিনিট

  2. শিক্ষা

    অবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক

    ১১:৫১ AM · পড়তে 5 মিনিট

  3. স্বাস্থ্য

    সন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিও

    ১০:১২ AM · পড়তে 5 মিনিট

  4. ধর্মীয়

    জানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ

    ১২:১৭ AM · পড়তে 5 মিনিট

বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
PRESSX

সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ — প্রতিদিন।

প্রয়োজনীয় লিংক

আমাদের সম্পর্কেযোগাযোগগোপনীয়তাসংশোধনRSSনিউজরুম লগইন

আমাদের অনুসরণ করুন

© 2026 PressX সংবাদকক্ষ। সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ
‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীঅবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষকসন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিওজানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীঅবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষকসন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিওজানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ