হবিগঞ্জে কলেজ রোডের ঢালাই কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ

হবিগঞ্জে কলেজ রোডের ঢালাই কাজের উদ্বোধন করলেন হুইপ জি কে গউছ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ পৌরসভার ব্যাকরোড (কলেজ রোড) ঢালাই কাজের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
কলেজ রোডের উন্নয়নকাজ সম্পন্ন হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নের প্রত্যাশা ছিল স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের।
সড়কটি দিয়ে ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজ, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও বার্ডস কেজি স্কুলসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করেন। ফলে সড়কটির উন্নয়ন হলে হাজার হাজার শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কলেজ রোডের উন্নয়নকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ উদ্যোগের জন্য হুইপ জি কে গউছের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
শিক্ষার্থীরা প্রত্যাশা করেন, শিক্ষাবান্ধব ও জনকল্যাণমুখী উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় হবিগঞ্জের যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের যাতায়াতের পরিবেশ সহজ ও নিরাপদ হয়ে উঠবে।




