হবিগঞ্জের সূর্যমুখী হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা-

হবিগঞ্জের সূর্যমুখী হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা- ১০ শয্যার অনুমোদন নিয়ে ৩৬ শয্যায় রোগী ভর্তি
স্টাফ রিপোর্টার :- হবিগঞ্জ শহরের সূর্যমুখী জেনারেল হাসপাতাল-২-এ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১০ শয্যার অনুমোদন নিয়ে ৩৬ শয্যায় রোগী ভর্তি রাখাসহ একাধিক অনিয়মের অভিযোগে এ জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলা প্রশাসন গঠিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তদারকি কমিটির অভিযানে এসব অনিয়ম উঠে আসে। অভিযান সূত্রে জানা যায়, হাসপাতালটিতে অনুমোদিত শয্যার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি রাখা ছাড়াও এমবিবিএস/বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ‘ডাক্তার’ লেখা, অস্ত্রোপচারে চিকিৎসকের পরিবর্তে নার্স বা ওটি বয়ের সহযোগিতা নেওয়া, অপারেশন থিয়েটারে অপরিচ্ছন্ন পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি, অটোক্ল্যাভ না করা এবং ফার্মেসিতে অনিয়মের অভিযোগ পাওয়া যায়।




