PRESSX · BREAKING NEWS 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
সরাসরি
PressX — Breaking News 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
Pressx ষ্টুডিওপ্রতিবেদন

৩৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন হুইপ জি কে গউছ।

PressX ডেস্ক·বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬·১২:১৪ AM·পড়তে 5 মিনিট
৩৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন হুইপ জি কে গউছ।

৩৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন হুইপ জি কে গউছ

স্টাফ রিপোর্টার : দীর্ঘ ৩৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের হুইপ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন।

যুক্তরাষ্ট্র সফরকালে তিনি দেশটির বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নেন। প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগের পরিবেশ ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে কথা বলেন।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে হুইপ জি কে গউছ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। দেশে এখন সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। দেশের উন্নয়ন ও অর্থনীতিকে আরও এগিয়ে নিতে তিনি প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানান।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রবাসীদের অভিজ্ঞতা, দক্ষতা ও বিনিয়োগ দেশের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। তাই প্রবাসীদের দেশে ফিরে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসতে হবে।

প্রবাসীদের নিরাপত্তা ও বিনিয়োগের পরিবেশ প্রসঙ্গে হুইপ জি কে গউছ বলেন, কোনো দুষ্ট লোক যাতে প্রবাসীদের ত্যক্ত-বিরক্ত করতে না পারে, সে বিষয়ে সরকারের নজর রয়েছে। প্রবাসীরা যাতে দেশে নিরাপদে বিনিয়োগ করতে পারেন এবং হয়রানির শিকার না হন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে।

প্রবাসীরা বিমানবন্দরে যাত্রী হয়রানীর বিষয়টি তুলে ধরলে হুইপ জি কে গউছ বলেন- ফ্যাসিষ্ট সরকারের ঘাপটি মেরে থাকা লোকজন এখনও দায়িত্ব পালন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। যাত্রী সেবার উন্নয়নে সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নেয়া শুরু করেছে। অচিরেই এর সুফল পাওয়া যাবে।

সফরকালে যুক্তরাষ্ট্রে অবস্থানরত হবিগঞ্জ জেলাবাসী, জালালাবাদ অ্যাসোসিয়েশন, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও অন্যান্য স্টেট বিএনপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া দেশটিতে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।

দীর্ঘ সফর শেষে দেশে ফিরে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার হবিগঞ্জ আসবেন হুইপ জি কে গউছ। তিনি সরকারি ও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তার হবিগঞ্জ আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে

শেয়ার করুন
ইমেইল
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন

আরও শিরোনাম

  1. Pressx ষ্টুডিও

    সবাই বিদেশে গেলে দেশ গড়বে কে ? মেধাবী তরুণদের উদ্দেশে শায়খ আহমাদুল্লাহর প্রশ্ন।

    ৪:৪৬ PM · পড়তে 5 মিনিট

  2. রাজনীতি

    ‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরী

    ১১:৫৩ AM · পড়তে 5 মিনিট

  3. শিক্ষা

    অবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক

    ১১:৫১ AM · পড়তে 5 মিনিট

  4. স্বাস্থ্য

    সন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিও

    ১০:১২ AM · পড়তে 5 মিনিট

বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
PRESSX

সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ — প্রতিদিন।

প্রয়োজনীয় লিংক

আমাদের সম্পর্কেযোগাযোগগোপনীয়তাসংশোধনRSSনিউজরুম লগইন

আমাদের অনুসরণ করুন

© 2026 PressX সংবাদকক্ষ। সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ
‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীঅবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষকসন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিওজানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীঅবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষকসন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিওজানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ