PRESSX · BREAKING NEWS 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
সরাসরি
PressX — Breaking News 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
রাজনীতিপ্রতিবেদন

কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন, আসিফ মাহমুদসহ ৭ জন আটক

চট্টগ্রাম প্রতিনিধি ·মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬·১:০৩ AM·পড়তে 5 মিনিট
কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন, আসিফ মাহমুদসহ ৭ জন আটক

কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন, আসিফ মাহমুদসহ ৭ জন আটক

চট্টগ্রাম প্রতিনিধ চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে ছাত্রলীগ নেতা আসিফ মাহমুদসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আটকরা হলেন, আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।

পুলিশ জানায়, নুরুল হাকিম রাব্বি এর আগে নগরের পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার একটি আয়োজনে অংশ নিয়েছিলেন। পরে বায়েজিদ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করতে গেলে তাকে আটক করা হয়। রাব্বিকে আটকের পর একই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নারীসহ সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা কর্মসূচি ও সমাবেশ ঘিরে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন
ইমেইল
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন

আরও শিরোনাম

  1. রাজনীতি

    ‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরী

    ১১:৫৩ AM · পড়তে 5 মিনিট

  2. রাজনীতি

    ইসলামবিদ্বেষী প্রচারণাকে পরাজিত করে ইতিহাস গড়লেন আবদুল আল-সাইয়েদ, যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর।

    ১২:৩১ PM · পড়তে 5 মিনিট

  3. রাজনীতি

    জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে: জাহেদ উর রহমান

    ৬:১৪ PM · পড়তে 5 মিনিট

  4. শিক্ষা

    অবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক

    ১১:৫১ AM · পড়তে 5 মিনিট

বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
PRESSX

সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ — প্রতিদিন।

প্রয়োজনীয় লিংক

আমাদের সম্পর্কেযোগাযোগগোপনীয়তাসংশোধনRSSনিউজরুম লগইন

আমাদের অনুসরণ করুন

© 2026 PressX সংবাদকক্ষ। সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ
‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীঅবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষকসন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিওজানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীঅবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষকসন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিওজানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ