PRESSX · BREAKING NEWS 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
সরাসরি
PressX — Breaking News 24/7
সব খবরবিশ্বরাজনীতিব্যবসাপ্রযুক্তিজলবায়ুসংস্কৃতিস্বাস্থ্যখেলাধুলাশিক্ষা
রাজনীতিপ্রতিবেদন

মাদকের ডিলার যদি বিএনপির লোক হয় তাদের শাস্তি আরো ডাবল হবে ইশরাক হোসেন - প্রতিমন্ত্রী

Reporter PressX·শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬·১০:২৪ PM·পড়তে 5 মিনিট
মাদকের ডিলার যদি বিএনপির লোক হয় তাদের শাস্তি আরো ডাবল হবে ইশরাক হোসেন - প্রতিমন্ত্রী

ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

রাজধানীর ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারিরা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। এমনকি তাঁর নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তাঁর শাস্তি আরও বড় হবে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় আকস্মিক অভিযান চালান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।

অভিযানকালে এলাকাবাসীর উদ্দেশে ইশরাক হোসেন বলেন, “এলাকায় যারা মাদক বিক্রি করে, তাদের স্থান আমার এই ঢাকা-৬ আসনে নাই। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন করেছি। আর এই মাদক কারবারিদের কোনো টাইম আছে? এই এলাকায় যত বড় মাদক কারবারি হোক না কেন, তারা যে দলেরই হোক না কেন, যদি আমার দলের হয়, তাহলে তাদের শাস্তি আরও বড় হবে।”

মাদকাসক্তির কারণে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “এই মাদকের কারণে আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। গত ছয় মাস ধরে গোয়েন্দা দিয়ে তথ্য সংগ্রহ করছি। যারা বাইরে থেকে এসে মাদক দিয়ে যায়, তাদের আটক করতে পারবে—এমন ব্যক্তিদের আমার মাথায় করে রাখব। আমার এই এলাকা থেকে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। সারা বাংলাদেশ অভিযান চলবে,বাংলাদেশে কোথাও মাদকের জায়গা হবে না।”

বিজ্ঞাপনবিজ্ঞাপন

অভিযানের সময় আটক ব্যক্তিরা ছেড়ে দেওয়ার জন্য হাতজোড় করলে তাঁদের আশ্বস্ত করেন ইশরাক হোসেন। তিনি বলেন, “তোমাদের গায়ে কেউ হাত দেবে না, তোমাদের কেউ কিছু করবে না। তোমরা থানায় যাবা, পুলিশ তোমাদের ব্যবস্থা নেবে। তোমাদের মারার জন্য আমরা আসি নাই। এই দেশ আইনের মাধ্যমে চলবে। তাদের বিচার হবে, বিচারের মাধ্যমে তাদের শাস্তি হবে।”

এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আসনটিকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।

এ বিষয়ে গেন্ডারিয়া থানার (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দেন। পরে থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে তাঁদের নিয়ে আসেন।

ওসি বলেন, আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন
ইমেইল
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন

আরও শিরোনাম

  1. রাজনীতি

    ‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরী

    ১১:৫৩ AM · পড়তে 5 মিনিট

  2. রাজনীতি

    ইসলামবিদ্বেষী প্রচারণাকে পরাজিত করে ইতিহাস গড়লেন আবদুল আল-সাইয়েদ, যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর।

    ১২:৩১ PM · পড়তে 5 মিনিট

  3. রাজনীতি

    জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে: জাহেদ উর রহমান

    ৬:১৪ PM · পড়তে 5 মিনিট

  4. শিক্ষা

    অবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষক

    ১১:৫১ AM · পড়তে 5 মিনিট

বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
বিজ্ঞাপনবিজ্ঞাপন
PRESSX

সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ — প্রতিদিন।

প্রয়োজনীয় লিংক

আমাদের সম্পর্কেযোগাযোগগোপনীয়তাসংশোধনRSSনিউজরুম লগইন

আমাদের অনুসরণ করুন

© 2026 PressX সংবাদকক্ষ। সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ
‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীঅবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষকসন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিওজানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ‘জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়’, মুহিব্বুল্লাহ বাবুনগরীঅবসরে গিয়েও থামেনি স্বপ্ন গড়ার কাজ, শিশুদের জন্য ৫০ লাখ টাকায় ‘প্রকৃতির পাঠশালা’ গড়লেন শিক্ষকসন্তানহীনতা ও ত্বকের রোগ সারাতে গোমূত্র ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খেতে বলেলন গোবরের তৈরি রুটিওজানা গেল ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ