SSC 2026: ফেল করা শিক্ষার্থীদের ৩ মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ নিয়ে আলোচনা

এসএসসি ২০২৬-এ অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর! ১ বছর অপেক্ষা না করে ৩ মাসের মধ্যেই সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ নিয়ে আলোচনা চলছে। বিস্তারিত কমেন্টে দেওয়া হলো।
এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর আসতে পারে। এক বছর অপেক্ষা না করে মাত্র ৩ মাসের মধ্যে অকৃতকার্য বিষয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ নিয়ে আলোচনা চলছে।
গতকাল শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ এ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, এবার এসএসসিতে প্রায় ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে সরকার দায় এড়াতে পারে না। সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে এবং যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে।




